শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা সাতক্ষীরায় অনলাইনে শিশু ও নারীদের সাইবার স হিং স তা প্র তি রো ধে সমন্বয় সভা সাতক্ষীরায় ডা. ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অ ভি যো গ বি ত র্কি ত দে র বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল নেতা কর্মীরা তালায় পুলিশের বিশেষ অ ভি যা নে মা দ ক ও চো রা ই ভ্যানসহ ৬ জন আ ট ক তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ তালার শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন: আকরাম আহ্বায়ক, শফিকুল সদস্য সচিব 

ডুমুরিয়ায় সংযোগ সড়ক তৈরি না হওয়ায়, নির্মাণের তিন বছর পরও দু’টি ব্রিজ চালু হয়নি

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
ব্রিজ নির্মাণ শেষ হয়েছে ৩ বছর আগে। কিন্তু গত ৩ বছরেও সেই ব্রিজে ওঠা-চলাচলের রাস্তাই তৈরি হয়নি। কারণ সংযোগ সড়কের জমি অধিগ্রহনে জটিলতা শেষই হচ্ছে না। খুলনার ডুমুরিয়া উপজেলার ২টি ব্রিজ’র একই অবস্থা।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা গেছে, ২০১৮ সালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাদুরগাছা ও কুলটি গ্রামের মানুষের চলাচল নির্বিঘ্নে করতে মরা-নদীর ওপর ৪ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯২৮ টাকা ব্যয়ে ৬৫ মিটার লম্বা কুলটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। এবং ৩ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষও হয়েছে। তবে শুরু থেকেই ব্রিজটির সংযোগ সড়কের জমি ব্যক্তি-মালিকানার দাবি সামনে চলে আসে। কিন্তু সেই ঝামেলা বিগত ৮ বছরেও সমাধান না হওয়ায় এলাকার মানুষ ব্রিজের সুবিধার পরিবর্তে চরম ভোগান্তি পোহাচ্ছে।
অপরদিকে, ওই একই সময়ে উপজেলার সাহস ও শরাফপুর ইউনিয়নের মানুষের যোগাযোগ আরও সুগম করতে মরা-ভদ্রানদীর ওপর ৪ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৮২৪ টাকা ব্যয়ে ৮৪ মিটার লম্বা গজেন্দ্রপুর ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। ৩ বছর আগে সেই ব্রিজের কাজও সম্পন্ন হয়েছে। এখানেও সেই জমি অধিগ্রহন সমস্যায় সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। 
এ ছাড়াও ২০২৪ সালের শুরুতেই উপজেলার শরাফপুর-গাওঘরা নদীতে ১১৯ কোটি টাকা ৫২ লাখ টাকা ব্যয়ে ৭৫০ মিটার লম্বা ও শোভনা ইউনিয়নের কদমতলা-মাদারতলা নদীতে ৬৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৪৬১ মিটার লম্বা নির্মাণাধীন বড় ব্রিজ ২টি-তেও সংযোগ সড়কের জমি অধিগ্রহন নিয়ে জটিলতা চলছে।  
এ প্রসঙ্গে কুলটি ব্রিজের সংযোগ সড়কে জমির অন্যতম মালিক রাম প্রসাদ মন্ডল বলেন, আমাদের জমি নিয়ে কয়েকবার তদন্ত হয়েছে। কিন্তু ব্রিজের দুই-ধারে আমরা ১৫-১৬ জন জমি-মালিক এখনও কোনো ক্ষতিপূরণ পাইনি। কুলটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম সরকার বলেন, আগে দুই-পারের মানুষ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতেন। কিন্তু ব্রিজ তৈরির পর সেই সাঁকো ভেঙ্গে গেলে এলাকার অভিভাবকরা নিরুপায় হয়ে নিজেদের খরচেই ব্রিজে ওঠা-নামার জন্য বাঁশের সিঁড়ি তৈরি করে দিয়েছে।
গজেন্দ্রপুর ব্রিজ চালুর চেষ্টারত বিএনপি-নেতা মশিউর রহমান লিটন বলেন, সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচলের পরিবর্তে ওই ব্রিজের ওপর মানুষ এখন ধান সুকাচ্ছে। তাছাড়া পুরাতন সেতুটি যে কোনো সময় ভেঙ্গে পড়লে ২ ইউনিয়নের মানুষের আন্ত-যোগাযোগ থমকে পড়বে। শরাফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন দাস বলেন, ৩ বছর আগে শেষ হলেও ব্রিজটি চালু না হওয়ায় জনগনের চলাচল ও ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছে।   
ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী দারুল হুদা বলেন, আমি গত ২ বছর ধরে অনেক চেষ্টা করছি। কিন্তু জমি অধিগ্রহনের বিষয়টি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। সমাধান না হলে রাস্তা করা যাচ্ছে না। 
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার বলেন, কুলটি ও গজেন্দ্রপুর ব্রিজের বিষযটি সমাধানে আমি জোর চেষ্টা চালাচ্ছি।
খুলনা- ৫ সাংসদ আলি আসগর লবি এমপি বলেন, আমি বিদেশ থেকে ফিরেই ব্রিজ ২টি চালু করার জন্য কার্যকর ব্যবস্থা নেবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!