শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

সাতক্ষীরায় ডা. ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অ ভি যো গ

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে  ব্যক্তি মালিকানাধীন জমিকে অবৈধভাবে পৌরসভার আওতাভুক্ত দেখিয়ে রাস্তা ও ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। একজন চিকিৎসাক ও এক স্বর্ণ ব্যবসাডীকে বিশেষ সুবিধা দিতে তারা এই কাজ করেছেন।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই ‘২৬) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শহরের পলাশপোল (চৌরঙ্গী মোড়) এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন এই অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পলাশপোল মৌজায় তাঁর পিতা মো. অজিয়ার রহমানের নামীয় প্রায় ৬৪.৪৪ শতক জমি দীর্ঘদিন ধরে সরকারের খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু  প্রতিবেশী ডা. শেখ সাঈদ হাসান শুভ ও ভবেন্দ্র দে নিজ নিজ বাড়ি নির্মাণের সময় সামনের পথের ঢাল তাঁদের জমির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ার পর তারা সাতক্ষীরা পৌরসভার সঙ্গে যোগসাজশ করে পারিবারিক পথকে পৌরসভার রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত দেখিয়ে সেখানে ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি জানার পর গত ১৬ জুলাই সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর কাজ বন্ধের আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ১৯ জুলাই জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। একই দিনে সাতক্ষীরা এডিএম কোর্টে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা (নং-৯৫১/২৬) দায়ের করা হলে আদালত কাজ বন্ধের নির্দেশ দেন।

 

জাকির হোসেন আরো বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সদর থানার পুলিশ বিবাদীপক্ষকে নোটিশ করলেও অভিযোগ অনুযায়ী কাজ অব্যাহত থাকায় পরে তিনি ১৮৮ ধারায় আরও একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুনরায় ১৪৫ ধারায় মামলা হলে আদালত আবারও কাজ বন্ধের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী সদর থানার এক কর্মকর্তা গত ২৮ জুলাই নির্মাণকাজ বন্ধ করেন এবং পৌরসভাকে আদালতের নির্দেশের বিষয়  অবহিত করতে যান। পরে তিনি পৌরসভার সচিব ও সিইওর সঙ্গে দেখা করে ব্যক্তি মালিকানাধীন জমিতে সরকারি রাস্তা ও ড্রেন নির্মাণের বিষয়ে জানতে চাইলে তাঁরা নাকি বলেন, ব্যক্তি মালিকানাধীন জায়গাতেও তারা কাজ করতে পারেন। এসময় এ বক্তব্যের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

 

মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, পৌরসভার সচিব, সিইও ও নির্বাহী প্রকৌশলী ডা. শেখ সাঈদ হাসান শুভ ও স্বর্ণ ব্যবসায়ী ভবেন্দ্র দে কে সুবিধা দিতেই এ কাজ করছেন। তাঁর দাবি, যেখানে মাত্র দুটি পরিবার বসবাস করে সেখানে রাস্তা ও ড্রেন নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও শহরের অনেক জনবহুল এলাকার বেহাল সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

 

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টির প্রতিবাদ করায় ডা. শুভ ও ভবেন্দ্র দে-র লোকজন তাঁকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

তিনি তাঁর পৈত্রিক সম্পত্তিতে সরকারি রাস্তা ও ড্রেন নির্মাণ বন্ধ করতে এবং ইতোমধ্যে নির্মিত অংশ অপসারণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!