শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

তালার ধানদিয়ায় ৪কিঃ মিঃ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন 

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে পৃথক দুটি রাস্তার মোট ৪ কিলোমিটার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই ‘২৬) বিকেলে ধানদিয়া ইউনিয়নের আলিপুর থেকে পাঁচপাড়া এবং খালেক চেয়ারম্যানের বাড়ি থেকে আলমগীর প্রফেসরের বাড়ি অভিমুখী সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যকালে তিনি বলেন যদি আমরা সন্তানের নামে একটি করে গাছ লাগায় দীর্ঘ বছর পরে সেই গাছের ফল এবং ওই গাছ বিক্রির অর্থ ওই সন্তানের কাজে আসবে তাই আমরা যেন প্রত্যেকটি পরিবার অন্তত একটি করে গাছ লাগায়।

তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, নাদিয়া প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, ধানদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লিয়াকাত আলি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনারুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদ হোসেন, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম। পরে প্রধান অতিথি পাঁচপাড়া মসজিদের সামনে আমগাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!