শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা সাতক্ষীরায় অনলাইনে শিশু ও নারীদের সাইবার স হিং স তা প্র তি রো ধে সমন্বয় সভা সাতক্ষীরায় ডা. ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অ ভি যো গ বি ত র্কি ত দে র বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল নেতা কর্মীরা তালায় পুলিশের বিশেষ অ ভি যা নে মা দ ক ও চো রা ই ভ্যানসহ ৬ জন আ ট ক তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ তালার শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন: আকরাম আহ্বায়ক, শফিকুল সদস্য সচিব 

কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন 

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নকৃত “কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়)- ১ম সংশোধন” প্রকল্পের আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচি গত ২৬ শে জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির অংশ হিসেবে এই মৌসুমে ভবদাহ অববাহিকায় প্রায় ২৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই ‘২৬) দিনব্যাপী বিভিন্ন এলাকায় এ বৃক্ষ রোপন করা হয়েছে।
উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে: কর্নেল মামুন উর রশিদ, প্রকল্প পরিচালক (বাপাউবো) বি এম আব্দুল মোমিন, প্রকল্পের কনসালটেন্ট ডঃ  মোঃ মোস্তফা আলী (বুয়েট), নির্বাহী প্রকৌশলী (বাপাউবো) পলাশ কুমার ব্যানার্জি এবং প্রকল্প সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রকল্পের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!