শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের কালিন্দীতে নি খোঁ জ জেলের ম র দে হ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হ ত্যা: রি মা ণ্ড শেষে মামুন কা রা গা রে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সং ঘ টি ত গ ণ হ ত্যা র বি চা র দা বি তে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বি ক্ষো ভ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদল নেতাদের দোয়া মাহফিল ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক বিল্লাল হোসেনকে অ ব্যা হ তি সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

বি ত র্কি ত দে র বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল নেতা কর্মীরা

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে বিতর্কিত ও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বাদ দিয়ে সৎ, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ‘২৬) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ।

সভাপতির বক্তব্যে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূলের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ওপর দাঁড়িয়ে থাকা একটি গণমানুষের দল। তাই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে বিতর্কিত, সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী ব্যক্তিদের বাদ দিয়ে জনসম্পৃক্ত, সৎ ও যোগ্য নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি পুনর্গঠন সময়ের দাবি।

তিনি আরও বলেন, ব্যক্তি নয়, সংগঠনই বিএনপির সবচেয়ে বড় পরিচয়। দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় তৃণমূলের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা বর্তমান আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনা করে বিতর্কিতদের বাদ দিয়ে বিগত ১৭ বছর দলের দুঃসময়ে মামলা-হামলার শিকার ও সক্রিয়ভাবে দলের পাশে থাকা নেতাকর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান।

বক্তারা আরও দাবি করেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদকে আহ্বায়ক করে নতুন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দ্রুত কমিটি পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় শ্যামনগর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি বর্তমান আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনা করে সৎ, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, তৃণমূলের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দলের উচ্চপর্যায় দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে এবং একটি ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!