শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

কালিগঞ্জে বৈদ্যুতিক তার জড়িয়ে কৃষকের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে

বৈদ্যুতিক তার জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের নাম কামরজ্জামান খোকন (৪০)। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের রমজান আলীর ছেলে।

মৃতের স্বজনরা জানান, ধান চাষ করার জন্য মঙ্গলবার সকাল ১১টার দিকে খোকন তার ছেলেকে নিয়ে বাড়ির পাশ পানি শুকানো ছোট মাছের ঘেরে যায়। সেখানে বিদ্যুৎ চালিত মোটরের সঙ্গে আর্থিং এর তার জুড়তে গেলে তিনি বিদ্যুৎয়ায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক সঞ্জীব সমাদ্দার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!