শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র ‎ডুমুরিয়ায় জামাইকে আ ট কে রেখে ফাঁ কা চে কে, ষ্ট্যা ম্পে স্বা ক্ষ র, থানায় অ ভি যো গ  বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার-  আলি আসগার লবি এমপি  সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, সমন্বিত উদ্যোগে দ্রুত বিচার নিশ্চিতে গুরুত্ব

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সদরের কাশেমপুর কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারী ২০২১) দুপুরে কাশেমপুর কাসিমুল উলুম মাদ্রাসা প্রঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন,“সাতক্ষীরা জেলা পরিষদ জেলার উন্নয়ন ও আত্মমানবতার সেবায় কাজ করে চলেছে। প্রতিবছর জেলার অসহায়, দরিদ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে থাকে। সেজন্য সরেজমিনে এসে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করে খুবই তৃপ্তি পেলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার সেরা করদাতা মো. আল ফেরদাউস আলফা, মনিরুল ইসলাম, কাশেমপুর কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মাওলানা আবু দাউত, মাওলানা হাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!