শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪১৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ—কমিটির চেয়ারম্যান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ’৭৫—এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় সদস্য সচিব ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য আবদুল আজিজ এমপি, এহসানুল কবির জগরুল, ধানমন্ডি থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি শেখ মিলি, ডাঃ মোতাহের হোসেন সিদ্দীকী, ডাঃ তাহিমিনা সিদ্দীকা, ডাঃ ইলোরা শারমিন, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক এস এম মোস্তফা জামান, ডাঃ রথিন্দ্রনাথ সরকার রবিন, ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান গোলাম মোস্তফা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!