শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  তালায় ফেসবুকে মানবিক বিষয়ে ভিডিও পোস্ট করায় স ন্ত্রা সী হা ম লা য় তিনজন আ হ ত কাশিয়ানীতে কার্যক্রম নি ষি দ্ধ বিপুল সংখ্যক আ.লীগ নেতা-কর্মীর বি রু দ্ধে বিএনপি নেতার মা ম লা চুকনগরে বাজারে চাঁ দা বা জী ব ন্ধে র দা বী তে ব্যবসায়ীদের মানববন্ধন ও সড়ক অ ব রো ধ ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নথদেবের রথযাত্রা উদযাপিত

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদসহ অন্তত ছয়জন শহিদ হওয়ার দিনটিকে স্মরণ করে সারাদেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জে পালন করা হয়েছে আলোচনা সভা।

বৃহস্পতিবার (১৬ জুলাই-২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল ইসলাম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতের উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ইউসিসি’র চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, থানা’র সেকেন্ড অফিসার মহসীন হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, ছাত্র সমন্নয়ক মারুফ হাসান ও সমন্বয়ক আমির হামজা প্রমুখ।

এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ফায়ার সার্ভিস এর প্রতিনিধি, আনসার ভিডিপি প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র বাবুর সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেণ উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মুফতি মোহাম্মদ আলী।

জাতীয় এই অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অনুপস্থিত থাকায় ক্ষোভের সৃষ্টি হয়। তবে মাসিক উন্নয়ন সমন্নয় কমিটির মিটিংয়ে তাদের শতভাগ উপস্থিতি হাস্যরসের সৃষ্টি হয় বলে অভিমত ব্যক্ত করেণ সভার অনেক বক্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!