মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা সফলভাবে উদযাপন করার লক্ষ্যে কা‌লিগঞ্জ উপ‌জেলা বিএন‌পি`র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই ‘২৬) সকাল ১০টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, কৃৃষ্ণনগরের সভাপতি আল মাহমুদ ছট্টু, বিষ্ণুপুরের সহ সভাপতি মেহেদী হাসান বাবু, দঃ শ্রীপুর সভাপতি জুলফিক্কার আলী সাপুই, কুশুলিয়ার সভাপতি হাসানুর রহমান, মৌতলা সভাপতি শেখ আলমগীর হোসেন, রতনপুরের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সেক্রেটারী ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়ার সভাপতি শেখ গোলাম মোস্তফা, মথুরেশপুরের সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, তারালীর সভাপতি আরশাদ আলী, নলতার সভাপতি ওসমান, ভাড়াশিমলার সভাপতি আফছার আলী, উপজেলা জিয়া পরিষদের সেক্রটারী নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা তাতিদলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাবেক সেক্রটারী রেদাওয়ান ফেরদৌস রনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম প্রমুখ। এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কেন্দ্রের নির্দেশনায় ১৬ই জুলাই রথযাত্রা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে করার জন্যে সকলে মিলে নর্বাত্মক সহযোগীতা করতে হবে। বিএনপিকে তৃণমূলে সংগঠিত করতে ভেদাভেদ ভূলে শহীদ জিয়ার আদর্শকে আগলে ধরে এগিয়ে যেতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার কোনো প্রেতাত্মা যেনো কালিগঞ্জে মিছিল, মিটিং ও সভা না করতে পারে সেদিগে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিগতদিনে আমাদেরকে তাড়িয়ে ধরে পুলিশে দিয়েছিলো আওয়ামীরা। দেয়ার আব্দুল হাকিম ও তার জামাই ধুরন্ধর বাবলা ঘোষসহ আওয়ামী দোসররা কালিগঞ্জে সর্বশেষ ২০২৪ সালে আমাকেসহ অনেকের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে দিয়েছিলো আজও তার অধরা। তাদেরকে চিহৃিত করে করে আগামীদিনে মামলা দিয়ে জেলে পাঠাতে হবে। নিষিদ্ধ এ দলের কারোর সাথে আপোষ নয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!