মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব 

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

রবিবার (১২ জুলাই’২৬)  সকাল ১০ ঘটিকায় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে বিশেষ সভার আয়োজন করা হয়।

স্কুলের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব (পদাধিকারবলে) মোঃ আল আমিন, বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, অভিভাবক প্রতিনিধি মোঃ হাসানুর রহমান, হাইস্কুল প্রতিনিধি ও কালিগঞ্জ সরকারী মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক এটিএম শরিফুল আজাদ, অভিভাবক প্রতিনিধি যথাক্রমে ঝুমুর রানী নন্দী, মোছাঃ পাপিয়া খাতুন, বিলকিস সুলতানা, সাংবাদিক ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে শেখ নাজমুল হোসেন কে সভাপতি ও মোঃ হাসানুর রহমান কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আল আমিন (পদাধিকারবলে), দাতা সদস্য কালিগঞ্জ সরকারী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক, হাইস্কুল প্রতিনিধি সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, অভিভাবক প্রতিনিধি যথাক্রমে ঝুমুর রানী নন্দী, মোছাঃ পাপিয়া খাতুন, বিলকিস সুলতানা, শেখ মনিরুজ্জামান, ইউপি সদস্য আবু মুছা সরদার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ নূর মোহাম্মদ, শিক্ষক প্রতিনিধি সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দীন।

সভায় কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ স্কুলের উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!