মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি: মাসুদ সভাপতি, আবিদ সম্পাদক

✍️আলী মুক্তাদা হৃদয়📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
খুলনা বিভাগ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছে সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। এর মাধ্যমে খুলনা বিভাগের ক্যামেরা সাংবাদিকদের বৃহত্তর সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি।
শুক্রবার (৩ জুলাই ‘২৬) বিকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিভাগ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আল-মামুন এবং সাধারণ সম্পাদক মো. শাহজালাল মোল্লা মিলনের যৌথ স্বাক্ষরিত অনুমোদনপত্র সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মাসুদ রানা মনা ও সাধারণ সম্পাদক আবিদ হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এর আগে, গত ১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ও কণ্ঠভোটে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা মনা (এখন টিভি), সাধারণ সম্পাদক আবিদ হোসেন (৭১ টিভি), সহ-সভাপতি জাকির হোসেন (এসএটিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম (এটিএন বাংলা), সাংগঠনিক সম্পাদক সোহারাব হোসেন সৌরভ (ইনডিপেনডেন্ট টিভি), সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সবুজ (ডিবিসি নিউজ), দপ্তর সম্পাদক সাগর হোসেন (সময় টিভি), অর্থ সম্পাদক রাকিব হোসেন (বাংলাভিশন), প্রচার ও ক্রীড়া সম্পাদক একরামুলজ্জামান জনি (মাই টিভি), কার্যকরী সদস্য হাবিবুর রহমান পলাশ (চ্যানেল আই) এবং সাধারণ সদস্য হিসেবে রয়েছেন জাফর হোসেন (জিটিভি), ইমন হোসেন (এনটিভি), জহিরুল জুয়েল (আরটিভি), তানভির নাইম (এশিয়ান টিভি) ও রাসিক সিহাব (চ্যানেল ওয়ান)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, খুলনা বিভাগের ক্যামেরা সাংবাদিকদের এই বৃহৎ পরিবারের অংশ হতে পেরে তারা সম্মানিত ও অনুপ্রাণিত। এটি তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে পেশাদারিত্ব, ঐক্য এবং সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান।
এদিকে, নতুন এই কমিটির নেতৃত্বে সাতক্ষীরায় কর্মরত টিভি ক্যামেরা জার্নালিস্টদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!