সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

ডুমুরিয়ায় স ড় ক দূ র্ঘ ট না য় মোটরসাইকেল চালক নি হ ত

✍️মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও  আহত হয়েছেন অপর একজন। শনিবার (০৪ জুলাই ‘২৬) দুপুর ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ব্রীজের পশ্চিম প্রান্তে বরাতিয়া গ্রাম নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। 
পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া গ্রামের আজিবার সরদারের ছেলে মোঃ শামছুজ্জামান (৪০) মোটরসাইকেল যোগে খুলনা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান বলে জানা গেছে।
মোটরসাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ব্রীজের পশ্চিম প্রান্তে বরাতিয়া নামক স্থানে পৌঁছুলে দ্রুতগতি সম্পন্ন কোন একটি (অজ্ঞাতনামা) যানবাহন তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় তার সাথে থাকা আরোহী একই এলাকার জাহাবক্স সরদারের ছেলে মনিরুল ইসলাম আহত হন। যানবাহনটি পালিয়ে যায়। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ এবং দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল। থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!