শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়া পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তারই শিক্ষক নজরুল ইসলাম (৫৭) কে গ্রেপ্তার করেছে। ধর্ষিতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (০২ জুলাই ‘২৬) সকাল ১১টার পর ডুমুরিয়া উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ১০ বছর বয়সী ছাত্রীকে ফাঁকা রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। এক পর্যয়ে ছাত্রীটি উচ্চস্বরে বলে, ‘স্যার ব্যাথা করছে, ছেড়ে দেন’। ওই চিৎকার শুনে তার এক বান্ধবী সেই রুমে যেয়ে ঘটনা দেখতে পায়। পরে তারা বিদ্যালয়ের অন্য এক শিক্ষককে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেয়নি। পরে ওই কন্যা শিশুটি ও তার বান্ধবী বাড়িতে ফিরে ঘটনা জানালে অভিভাবকরা শিশুটিকে সঙ্গে নিয়ে ডুমুরিয়া থানায় অভিযোগ জানায়। পুলিশ দ্রুততার সঙ্গে আসামী শিক্ষক নজরুলকে তার বাড়ির পার্শবর্তী দোকান থেকে গ্রেপ্তার করে থানায় আনে।
এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের অভিভাবক জাকির গাজী বলেন, শিক্ষক নামধারী নজরুল ইতোপূর্বেও এ ধরণের অপকর্ম করে ধরা পড়ে জেলও খেটেছে। উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম বলেন, আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামী শিক্ষক নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। আর শিশুটিকে পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!