বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে দ স্যু তা দ ম ন, মা দ ক ও মা ন ব পা চা র রো ধে উপকূলে ক ঠো র অ ব স্থা নে কোস্ট গার্ড বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া সাতক্ষীরায় আসছেন ২৩ জুন কালিগঞ্জে প্র ভা ব শা লী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জ ব র দ খ ল চেষ্টার প্র তি বা দে সংবাদ সম্মেলন প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম “অভিযোজন দুর্গ” এর উদ্বোধন তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বৃক্ষরোপণ কর্মসূচি: সম্প্রীতির বার্তা ও জলবায়ু সুরক্ষার উদ্যোগ কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অ ভি যো গে আপন ভাইয়ের বি রু দ্ধে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’  

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৮ জুন ‘২৬) উইমেন জব ক্রিয়েশন সেন্টারের duty bearers প্রকল্পের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশ’ন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

সংস্থার নির্হাহী কমিটির চেয়ারম্যান হাসিনা পারভীনের  সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ তৌহিদ কামাল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকী রানী রায়, সমাজ সেবা অধিদপ্তরের আব্দুস সোবহান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল ইসলাম, ভূমিজ ফাউন্ডেশ পরিচালক অচিন্ত্য সাহা, রুপালীর পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির সদস্য সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান,  শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক  সাংবাদিক গাজী জাহিদুর রহমান,  উপকারভোগী লতা দাস, স্বপ্না রায়, সুমাইয়া খাতুন প্রমুখ।

সভায় শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, নারী দলের প্রতিনিধিসহ ৫০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মধ্যমে প্রকল্পের বিগত ২ বছরের কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন  সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!