সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকালে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালিয়াদহ, চাঁদকাটি, রঘুনাথপুর ও বাগমারা সম্মিলিত কমিটির উদ্যোগে এবং বালিয়াদহ গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
শাহনেওয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এবং মাস্টার ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা হাজারো উৎসুক জনতা বিলের চারধারে ভিড় জমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!