বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জে প্র ভা ব শা লী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জ ব র দ খ ল চেষ্টার প্র তি বা দে সংবাদ সম্মেলন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালীরা এক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির রেজিঃ দানপত্র দলিল মূলে প্রাপ্ত ভোগদখলীয় ৫৩ শতক সম্পত্তি জবরদখলের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন’২৬) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের মৃত বিষ্টুপদ দাসের ছেলে বৃদ্ধ জগবন্ধু দাস (৬৭) এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৩ সালে তিনি (জগবন্ধু) এবং সন্ধ্যা রানী দাস ও মোঃ শাহজালাল জনৈক শাস্ত্রী কুমার দাস এর নিকট থেকে ৪৫১৯ নং রেজিঃ দানপত্র দলিল মূলে এস,এ ৫৭৯, ৫৭৬, ৫৬১, ৬১২ ও ৫১৮ দাগে ৫৩ শতক জমি গ্রহণ করেন। উক্ত সম্পত্তি তাদের নামে মিউটিশন সহ জমির সকল কাগজপত্র প্রস্তুত করে শান্তিপূর্নভাবে ভোগদখলে আছেন। কিন্তু সম্প্রতি কালিগঞ্জ উপজেলার পারুলগাছ গ্রামের মৃত রুস্তম ঢালীর ছেলে রশিদ ঢালী (৬৫), ইদ্রিস আলী ঢালী (৫৪), রাজ্জাক ঢালী (৫০), রেজাউল করিম ঢালী (৪৫) ও ইয়াছিন আলী ঢালী (৪৮), রেজাউল করিমের ছেলে তামিম হোসেন (১৭), রেজাউল করিমের স্ত্রী তাসলিমা খাতুন (৪০), মোঃ জমাত আলী গাজীর ছেলে রবিউল ইসলাম কটু (৫০), গিয়াস উদ্দীনের ছেলে আবু রায়হান (২৮) ও রায়হানের স্ত্রী আয়েশা সিদ্দিকীয়া (২৪), ভদ্রখালী গ্রামের মাঃ রফিকুল ইসলামের ছেলে রাকনুজ্জামান (৩৮), চাঁচাই গ্রামের ইয়াছিন ঢালীর স্ত্রী কাকুলী (৫০), রাজ্জাক ঢালীর ছেলে জাহাঙ্গীর ঢালী (৪২), মৃত জয়দেব দাসের স্ত্রী নীলা রানী দাস (৫২) এবং সাতক্ষীরা সদর থানা এলাকার ডাঃ জলিল এর স্ত্রী ফিরোজা খাতুন (৪২) উক্ত জমি জবরদখলের জন্য আমাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি তারা আমাদের প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। ফলে আমরা সবাই চরম নিরাপত্তহীনতায় ভুগছি।

জগবন্ধু দাস আরো বলেন, এঘটনার পর তিনি বাদী হয়ে গত ২১ এপ্রিল কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। (যার নং-১০৮৮)। এরপরও উল্লেখিত ব্যাক্তিরা আমাদের সম্পত্তি জবরদখলের পায়তারা অব্যহত রেখেছে এবং বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি রশিদ ঢালী গংদের হুমকি-ধামকি এবং তাদের উপর বর্বরোচিত হামলা, জমিদখল ও প্রাণনাশের হুমকির এই নিষ্ঠুর ঘটনার প্রতিকার দাবি করে দেশের সরকার প্রধান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!