সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

আগামী ২০ জুন খুলনার সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য “খুলনা বিভাগীয় সমাবেশ” সফল করার লক্ষ্যে তালা উপজেলা সদরে বাংলাদেশ জামায়েত ইসলামির উদ্যোগে   লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৫ জুন ‘২৬) ‘গণভোটের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাঘবের দাবীতে’ ১১ দলীয় ঐক্য, খুলনা বিভাগের উদ্যোগে তালা সদরের বিভিন্ন বাজার, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাধারণ পথচারীদের মাঝে  লিফলেট বিতরণ করে স্থানীয় নেতা-কর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অব: ডা. অলি আহমদ বীর বিক্রম সহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, মাওলানা সাইফুল ইসলাম, তালা সদর ওয়ার্ড  সেক্রেটারি অহিদুজ্জামান রিপন সহ অর্ধ শতাধিক নেতাকর্মী।

নেতৃবৃন্দ আগামী ২০ জুন শনিবার বেলা ২টায় খুলনার সার্কিট হাউস ময়দানের এই সমাবেশ দলে দলে যোগ দিয়ে সফল করার জন্য তালা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!