শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চির নিদ্রায় শায়িত হলেন তারালীর সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আঃ গফুর দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন

সাতক্ষীরায় সাইবার টিম কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা হস্তান্তর

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম জুন/২০২৬ মাসে ইতিপূর্বেণ হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ২৪ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য-২৪×১৫০০০=৩,৬০,০০০/- টাকা। এছাড়াও প্রতারিত হওয়া ০৩ জন ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে জুন মাসে বিকাশের সর্বমোট=৩৮,৬৪০/- টাকা উদ্ধার করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা যাত্রা শুরু করার পর হতে অদ্যবধি সর্বমোট-১৭০৩ টি মোবাইল ফোন উদ্ধার করতঃ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক মূল্য-১৭০৩×১৫,০০০=২,৫৫,৪৫০০০/- টাকা এবং অভিযোগের প্রেক্ষিতে বিকাশ/নগদের সর্বমোট-৪৫,৪৫,৩৩৫/- টাকা উদ্ধার করত: প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

এসময় পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক জুন/২০২৬ খ্রি. মাসের উদ্ধারের পরিসংখ্যানঃ

সকল থানা থেকে মোবাইল হারানো প্রাপ্ত জিডি- ৭৬ টি, জুন/২০২৬ মাসে উদ্ধারকৃত মোবাইল- ২৪ টি, জুন/২০২৬ মাসে ০৩ জন, ভিকটিমের বিকাশের টাকা উদ্ধার-৩৮,৬৪০/- টাকা।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা যাত্রা শুরু করার পর হতে অদ্যবধি সর্বমোট-২৩৪ জনকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইমো, হোয়াটসএ্যাপ ইত্যাদি) হ্যাকিং সংক্রান্ত সেবা প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!