শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চির নিদ্রায় শায়িত হলেন তারালীর সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আঃ গফুর দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন

গোপালগঞ্জে বিপুল পরিমাণ ই য়া বা সহ এক নারী মা দ ক ব্য ব সা য়ী গ্রে ফ তা র 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রবিবার (৩১ মে ‘২৬) জেলা গোয়েন্দা শাখা, গোপালগঞ্জ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/ সঞ্জয় মালো এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপালগঞ্জ সদর থানাধীন সাতপার এলাকায় উত্তর ভেন্নাবাড়ী অধীনস্ত জনৈক গোপাল মন্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ টু টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর হতে অভিযুক্ত বৃষ্টি মন্ডল (১৯), পিতা: অশোক মন্ডল, সাং: উত্তর ভেন্নাবাড়ী, থানা ও জেলা: গোপালগঞ্জকে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) সহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত বৃষ্টি মন্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। গোপালগঞ্জের মাননীয় তিন এমপি মহোদয়ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করছেন। গ্রেপ্তারকৃতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সহযোগী হিসেবে অপর আরেক নারী এবং একটি সংস্থায় কর্মরত অপর আরেকজন পুরুষের নাম স্বীকার করেছেন। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করছি না তবে এ বিষয়টি নিয়ে পুলিশ অধিকতর তদন্ত করছে।

এ বিষয়ে অভিযুক্ত বৃষ্টি মন্ডলকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার (০১ জুন ‘২৬) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাদক মুক্ত গোপালগঞ্জ গড়তে জেলা পুলিশের মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!