শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা আয়োজনে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ  সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

শ্যামনগরে মোটরসাইকেল ধা ক্কা য় সড়কে প্রা ণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আ ট ক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে ‘২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন শংকরকাটী জেলে পাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটী গ্রামের মৃত একিম মোড়ল এর ছেলে আনসার আলী মোড়ল (৯৫)। 

আটককৃতরা হলেন, কাশিমাড়ী ইউনিয়নের শহীদুল্লাহর ছেলে সোহেল রানা বাবু (১৭) এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে সেলিম হোসেন (১৭)।

মৃতের ছেলে নূর হোসেন ও স্থানীয়া জানান, আনসার আলী মোড়ল মসজিদে নামাজ পড়ে শংকরকাটী বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। জেলে পাড়ার সামনে এলে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। এসময় স্থানী জনতা গাড়িচালকসহ দুই যুবককে আটকে রাখে এবং আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে আটক করে।

এবিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন ওই বৃদ্ধের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে। তাদের বিরুদ্ধে বেপরোয়া যানবাহন চালানোর অভিযোগে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!