বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ দেবহাটায় অ প দ্র ব্য মেশানো চিংড়ির বি রু দ্ধে ভ্রা ম্য মা ণ আ দা ল ত, তিন প্রতিষ্ঠানকে জ রি মা না সাতক্ষীরার লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শন করলেন সদর ইউএনও অর্ণব দত্ত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না হ্রাসকল্পে সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত সড়কে শিক্ষার্থীদের চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশালা দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শ্যামনগরে কোস্ট গার্ডের অ ভি যা নে ৫৬৩ পিস ই য়া বা সহ তিন মা দ ক কা র বা রি আ ট ক দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল আলিমের তদারকিতে শৈলকুর বিলের পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলেছে

দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ‘২৬) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম।

সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোশফিয়াতুন নাহার লিজা, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শাহজাহান আলী, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহ, আশার আলোর প্রতিনিধি আব্দুল গনি, ইউপি সদস্য অসীম কুমার প্রমুখ।

সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতে করনীয় ও বিভিন্ন কার্য্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা হয়। এছাড়া খাদ্যের পুষ্টির মান উন্নত করা, কোন কোন খাদ্যে কি পরিমানের পুষ্টি, বিভিন্ন বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা, গ্রীন জোন স্থাপন করাসহ সরকারের লক্ষ্য বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!