শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় উত্তরণের সভা

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারি সম্পদ ও সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক অ্যাডভোকেসি ও তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এই কর্মসূচির আয়োজন করে।

​বুধবার (২৯ জুলাই ‘২৬) বিকেলে সাতক্ষীরা শহরের কুখরালী ফুটবল মাঠ সংলগ্ন ক্লাব মিলনায়তনে ‘৬০টি সিএমআরজি’-এর জন্য ‘আরএপি’ বাস্তবায়নের ত্রৈমাসিক হালনাগাদ ও অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। ​‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: সরকারি সম্পদ, সেবা ও নীতি নির্ধারণে অভিগম্যতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী পারুল আক্তার।

​সভায় অতিথি হিসেবে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরাসহ পুরো উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বাস্তুচ্যুত হচ্ছে। এসব জলবায়ু অভিবাসী ও দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের জন্য সরকারি খাসজমি, সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাঁদের অংশীদারত্ব বাড়ানো জরুরি। সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান সঠিকভাবে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্তদের টেকসই ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাবে।

​সভায় বক্তব্য রাখেন নাগরিক নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, স্থানীয় নির্বাচন কর্মকর্তা হযরত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান রিপন ও লিটন হোসেন।

​অ্যাডভোকেসি সভায় জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার নানা সংকট ও দাবির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় সিএমআরজি সদস্য, উন্নয়নকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!