বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরায় হজ্ব কাফেলার নামে হা তি য়ে নেওয়া ৮০লাখ টাকা ফেরতের দা বি তে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সাওতুল হেরা ট্রাভেলস এন্ড ট্যুরস নামের হজ্ব কাফেলার পরিচালক মুফতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ব্যবসা ও হজ্বে লোক নিয়ে যাওয়ার নামে ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ মে ‘২৬) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পুরাতন সাতক্ষীরা এলাকার মোঃ আব্দুল মান্নান এর ছেলে ভুক্তভোগি মোঃ আব্দুল মহিম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাবু বাজার-বংশাল এলাকার কে.এম আজম লেন এর বাসিন্দা সুলতান আহমেদ খানের ছেলে মুফতি সিদ্দিকুর রহমান সাতক্ষীরা শহরের সোনারগাঁও হোটেলের দক্ষিণ পার্শ্বে রহমান প্লাজায় অফিস নিয়ে সাওতুল হেরা ট্রাভেলস এন্ড ট্যুরস নামের হজ্ব কাফেলা পরিচালনা শুরু করেন। এসময় ট্রাভেল অফিসে পরিচয় হলে আব্দুল মহিম, আশরাফুল, ইবাদুল, নাইম, আবুল বাশার, গারজালি, আনিছুজ্জামান, রফিকুল সহ ১০ জনের নিকট থেকে ব্যবসা ও হজ্বে লোক নিয়ে যাওয়ার জন্য মুফতি সিদ্দিকুর রহমান প্রথমে ১ সপ্তাহ ও পরে ১৫ দিনের সময় নিয়ে ২০২৬ সালের ১ থেকে ৫ মে  তারিখের মধ্যে প্রায় ৮০ লাখ টাকা গ্রহণ করে। কিন্তু সময় পেরিয়ে গেলেও মুফতি সিদ্দিকুর রহমান যখন পাওনা টাকা দিচ্ছে না, তখন তার অফিসে গেলে আজ দেব, কাল দেব করে তালবাহানা করছেন।

আব্দুল মহিম আরো বলেন, বর্তমানে তিনি অফিস খোলেন না। কিন্তু অফিস সংলগ্ন আশপাশে ঘুরে বেড়ান। আমরা আশংকা করছি যে, তিনি হয়তো যে কোন সময় টাকা না দিয়ে সাতক্ষীরা থেকে পালিয়ে যেতে পারেন। ফলে আমরা ভূক্তভোগীরা টাকা ফেরত না পেয়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি। মুফতি সিদ্দিকুর রহমানকে সরল মনে বিশ্বাস করে আমরা ব্যবসার জন্য উক্ত টাকাগুলো দিয়েছিলাম। কিন্তু তিনি যে একজন প্রতারক, ভন্ড ও জালিয়াতকারী তা আমরা আগে থেকে বুঝতে পারিনি। আমাদের ধারনা তিনি একটি বড় ধরনের প্রতারক চক্রের সাথে জড়িত।

তিনি অভিযোগ করে আরো বলেন, মুফতি সিদ্দিকুর রহমান বিভিন্ন জেলায় এরকম হজ্ব কাফেলার নামে অফিস খুলে মানুষের সাথে বড় ধরনের প্রতারণা করে আসছে। তারই অংশ হিসেবে তিনি এখন সাতক্ষীরার মানুষের সাথে এ ধরনের প্রতারণায় লিপ্ত হয়েছেন।

তিনি হজ্ব কাফেরার নামে প্রতারণাকারি প্রতারক মুফতি সিদ্দিকুর রহমানকে দ্রুত গ্রেফতার পর্বক আইনের আওতায় এনে ভুক্তভোগি সকলে যাতে তাদের পাওনা টাকা ফেরত পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!