বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

“মামলার সুষ্ঠু ত দ ন্ত চাই, নি রা প ত্তা হী ন তা য় ভুগছি”- সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে আব্দুস সবুর

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

“মামলার সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মোঃ আব্দুস সবুর তার দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আব্দুস সবুর বলেন, তিনি সাতক্ষীরা শহরের বদ্দীপুর কলোনীর বাসিন্দা। তার দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে খুন, গুম ও রাজনৈতিক হয়রানির ঘটনা ঘটেছে এবং তিনি নিজেও সেই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে পুরাতন সাতক্ষীরা কবিরাজ মোড় এলাকার আবিদ খান হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন পুলিশ সুপারসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতার নামে মামলা দায়ের হলেও দীর্ঘদিন তা কার্যকর অগ্রগতি পায়নি। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর পুনরায় মামলাটি রুজু হয় এবং তিনি ৯৩১/২৪ এ দুটি মামলার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে যুক্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে আব্দুস সবুর আরও বলেন, মামলার সাক্ষী হওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালে ভারত থেকে দেশে ফেরার সময় ভোমরা কাস্টমসে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি কাস্টমসের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিলেন, যা পরে আপোষের ভিত্তিতে প্রত্যাহার করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরে ভারতে যাওয়ার সময় তাকে জীবননাশের হুমকি দেওয়া হয় এবং ভারতীয় ইমিগ্রেশনে হয়রানির মুখোমুখি হতে হয়। সেখানে অবস্থানকালে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় এবং রিমান্ড ও কারাভোগ করতে হয় বলেও দাবি করেন তিনি। এ সময় তার পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
আব্দুস সবুর জানান, দেশে ফিরে তিনি শেখ মুজিবুর রহমান, এস.এম মাকসুদ খান, আতিয়ার রহমান, এস.এম শওকত হোসেনসহ ২৯ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।
তবে তিনি অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা পিবিআই অফিসার সঞ্জয় মামলার বিষয়ে নিরপেক্ষ আচরণ করছেন না এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট আসামিদের রক্ষার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, তদন্তের সময় তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিরুৎসাহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “দেশের কোনো নাগরিক যেন আর এভাবে হয়রানি ও নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আমার দায়ের করা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত নিশ্চিত করতে হবে।”

এসময় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!