বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

দেবহাটায় গ্রাম আদালতের সচেতনতা বাড়াতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

গ্রাম পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার নিশ্চিত করতে কাজ করছে গ্রাম আদালত। তবে এখনো অনেক মানুষ এ বিষয়ে অজ্ঞাত। সচেতনতা বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। এমনই এক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা শনিবার (২৩ মে ‘২৬) অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায়।

গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে আয়োজন করা হয় এই কর্মশালার উপজেলা পরিষদের সভাকক্ষে-এ অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সুধীজনরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান সহ আরো অনেকে। মাল্টিমিডিয়ার মাধ্যমে মুল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। গ্রাম আদালত স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। কিন্তু তথ্যের অভাব এবং প্রচারণার ঘাটতির কারণে অনেকেই এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

কর্মশালায় বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে-প্রচার কার্যক্রম জোরদার করা, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং গণমাধ্যমকে আরও সম্পৃক্ত করা।

গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে এমন কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!