শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র ‎ডুমুরিয়ায় জামাইকে আ ট কে রেখে ফাঁ কা চে কে, ষ্ট্যা ম্পে স্বা ক্ষ র, থানায় অ ভি যো গ  বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার-  আলি আসগার লবি এমপি  সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, সমন্বিত উদ্যোগে দ্রুত বিচার নিশ্চিতে গুরুত্ব

অসহায় মানুষদের মাঝে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪১১ বার পড়া হয়েছে

শীতার্থ মানুষের সেবায় গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাস্তার পাশে থাকা ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন অসহায় মানুষের বন্ধু গণমানুষের নেতা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এমপি রবি বলেন, ‘আমি সাতক্ষীরার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচন্ড শীত নিবারণের জন্য তাদের অনেকের ন্যূনতম শীতের কাপড় কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা পৌর মেয়রকে তাগিদ দেওয়া হয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য। শুক্রবার (০৮ জানুয়ারী) গ্রামাঞ্চল ও শহরের বিভিন্ন পয়েন্টে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাস্তার পাশে থাকা ছিন্নমূল, দরিদ্র ও অসহায় গায়ে গরম কাপড় কম্বল পরিয়ে দিলেন সাতক্ষীরাবাসীর প্রাণ প্রিয় নেতা এমপি রবি।

এসময় সদরের ধুলিহর ও শহরের বিভিন্ন পয়েন্টে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই ঘুরে ঘুরে শতাধিক শীতবন্ত্র কম্বল বিতরণ করেন এমপি রবি। পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকার ভিক্ষুক, দুস্থ, অসহায়, বৃদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এমপি রবির এ গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি হন অসহায়রা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!