শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র ‎ডুমুরিয়ায় জামাইকে আ ট কে রেখে ফাঁ কা চে কে, ষ্ট্যা ম্পে স্বা ক্ষ র, থানায় অ ভি যো গ  বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার-  আলি আসগার লবি এমপি  সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, সমন্বিত উদ্যোগে দ্রুত বিচার নিশ্চিতে গুরুত্ব

কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করে উঠান বৈঠকে দেয়া কথা রাখলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৫৫ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া এলাকায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারী ২০২০) বেলা ১১টায় সদরের ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঠিকাদার আশরাফুল কবীর খোকন, কবির হোসেন, ইউপি সদস্য আনিছুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব, অলোক ঘোষ প্রমুখ। সদরের ধুলিহর ইউনিয়নের মেইন রোড হতে দরবাস্তিয়া অভিমুখে ফয়জুল্লাহপুর কালভার্ট পর্যন্ত ১ কিঃ মিটার কার্পেটিং রাস্তা ৮০ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি সাতক্ষীরা বাস্তবায়ণে সড়কটি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে এমপি রবির উদ্ভাবন উঠান বৈঠকে কথা দেওয়া রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করে এলাকাবাসীর দাবী পূরণ করায় এমপি রবিকে মন খুলে দোয়া ও আর্শিবাদ করেছে এলাকাবাসী। এসময় এলাকাবাসী ও পথচারীদের মাঝে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা বলেছে এমপি তো এমনই হওয়া উচিত। যে কথা সেই কাজ। তারা বারবার তাদের মাঝে এমপি রবিকে চাই।’ এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!