রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি হালিম, সাধারণ সম্পাদক হাসান  সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস”এর শুভ উদ্বোধন চির নিদ্রায় শায়িত হলেন তারালীর সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আঃ গফুর দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র

শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক ও ঝিনুক সুন্দরবনের ভিতরে অবমুক্ত করেছে বনবিভাগের সদস্যরা। বুধবার (২৯ এপ্রিল ‘২৬) সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনানদীতে এসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়। 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমানের উপস্থিতিতে এসব শামুক ও ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়। 
এর আগে মঙ্গলবার বিকালে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ থেকে এসব শামুক-ঝিনুক স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে জব্দ করেন বনবিভাগ ও পুলিশের একটি যৌথ আভিযানিক টিম।‌ জব্দকৃত শামুক-ঝিনুকের ওজন প্রায় ২ হাজার ৫শ কেজি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শামুক ও ঝিনুক পাচারের সাথে জড়িতদের শনাক্তে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো জানান, এঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!