সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরের নান্টু ৩০ হাজার পিস ই য়া বা সহ ফরিদপুরে আ ট ক দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের উদ্যোগে কৃষক মাঠ দিবস উদযাপিত সাতক্ষীরায় এক নারী ব্যবসায়িকে নি র্যা ত ন চালিয়ে হ ত্যা! জি জ্ঞা সা বা দে র জন্য আ ট ক-১ জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সম্পর্কিত প্রেস-ব্রিফিং আশাশুনিতে বেড়িবাঁধে আবারো ভাঙ্গন: উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঘিরে সাতক্ষীরায় প্রস্তুতি সভা, নানামুখী সিদ্ধান্ত ‎কন্যা সন্তান হওয়ায় স্ত্রী’র উপর নি র্যা ত ন, দ্বিতীয় বিয়ের অ ভি যো গ! শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ  একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি  তালায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্যামনগরের নান্টু ৩০ হাজার পিস ই য়া বা সহ ফরিদপুরে আ ট ক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে নান্টু (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (২৬ এপ্রিল ‘২৬) বিকেলে উপজেলার আতাদি এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি সাতক্ষীরার শ্যামনগরের ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাতক্ষীরা লাইন নামে একটি বাসে সাতক্ষীরা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুজ্জামান ওরফে নান্টুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা দিয়ে সোমবার (২৭ এপ্রিল ‘২৬) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। তাদের ধারণা, আটক নান্টু একটি বড় মাদক চক্রের সদস্য।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!