
জাতীয় যুবশক্তি এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান ইলিয়াস হোসেন।
গত শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ওয়াটারফল রেস্টুরেন্ট, রুপায়ন ট্রেড সেন্টার বাংলামটর, ঢাকায় জাতীয় যুবশক্তির প্রথম জাতীয় সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কেন্দ্রীয় কাউন্সিল এর মাধ্যমে জাতীয় যুবশক্তি এর আংশিক কেন্দ্রীয় কমিটি গঠিত হয় যেখানে সভাপতি হিসেবে রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান মাস্টার অ্যাড. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিফাত রশিদ। উক্ত কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতক্ষীরার ইলিয়াস হোসেন।
তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হয়ে রাজপথে সোচ্চার ছিলেন। এর আগে তিনি ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ১৮ এর কোটা আন্দোলন পরবর্তী হাসিনা বিরোধী সকল প্রকার আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন।