শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ 

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২ টায় ফেইথ ইন এ্যাকশনের মাধ্যমে ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ২০০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও পুরুষকে জলবায়ু অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রত্যেককে লবণ সহনশীল ১০ ধরণের বীজ, ৪০ কেজি জৈব সার, ৫টি জিও ব্যাগ ও ১টি পানির ঝাঁঝরি বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস ও কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।

উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “গাবুরায় অন্যান্য এলাকার তুলনায় লবণাক্ততা বেশি। এখানে অভিযোজন কৃষি চর্চা বৃদ্ধি করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন যে উদ্যোগ নিয়েছে তাতে গাবুরাতে অভিযোজন কৃষি চর্চা বাড়বে। এজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “গাবুরাতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। সেজন্য নতুন নতুন কলাকৌশল অবলম্বন করে চাষাবাদ করতে হবে। ফেইথ ইন এ্যাকশন যে বীজগুলো দিচ্ছে সেগুলো লবণ সহনশীল বীজ, জৈব সার মাটির প্রাণ, গাবুরাতে মাটির লবণাক্ততা কমাতে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। ফেইথ ইন এ্যাকশন গাবুরার মানুষের পাশে থাকলে গাবুরার মানুষের জীবন-জীবিকার মান বৃদ্ধি পাবে।”

প্রধান অতিথি বলেন, গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন কৃষি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করছে সেগুলো বাড়িতে নিয়ে প্রত্যেককে কাজে লাগাতে হবে। এসব উপকরণ পেয়ে কৃষিতে অভিযোজন কৌশলগুলো চর্চা করে গাবুরাতে সবজি উৎপাদন বৃদ্ধি করতে হবে। এমন উদ্যোগ নেওয়ার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন সদস্যদের মাঝে মোট ২ কেজি ঢেড়স বীজ, ২ কেজি ডাটা শাক বীজ, ২ কেজি পুঁই শাক বীজ, ১ কেজি ঝিঁয়া বীজ, ১ কেজি ধন্দুল বীজ, ১ কেজি শসার বীজ, ১ কেজি চাল কুমড়ার বীজ, ১ কেজি মিষ্টি কুমড়ার বীজ, ২ কেজি কলমী শাক বীজ, ৮০০০ কেজি জৈব সার, ১০০০টি জিও ব্যাগ ও ২০০টি পানির ঝাঁঝরি বিতরণ করেছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!