বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মতিউর রহমান মুন্সীর সহধর্মিণী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীর মায়েরকবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (২৫ এপ্রিল ‘২৬) রাতে তিনি মুকসুদপুর উপজেলার প্রভাকরদী বড় বাড়িতে গিয়ে মরহুমার কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

কবর জিয়ারত শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তার জন্য দোয়া-ই হতে পারে সবচেয়ে বড় সান্ত্বনা।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এ ধরনের মানবিক উপস্থিতি সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!