
গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মতিউর রহমান মুন্সীর সহধর্মিণী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীর মায়েরকবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
শনিবার (২৫ এপ্রিল '২৬) রাতে তিনি মুকসুদপুর উপজেলার প্রভাকরদী বড় বাড়িতে গিয়ে মরহুমার কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
কবর জিয়ারত শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তার জন্য দোয়া-ই হতে পারে সবচেয়ে বড় সান্ত্বনা।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।
স্থানীয়দের মতে, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এ ধরনের মানবিক উপস্থিতি সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.