সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড অফিস ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয় সভা সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা সাতক্ষীরা পৌরসভায় ইজিবাইকের অনুমতি দিচ্ছে কর্তৃপক্ষ, আবেদনের শেষ সময় সোমবার দেবহাটায় আবাসিক পোল্টির বি ষ্টা দিয়ে পুকুর ভরাট, দু র্গ ন্ধে জ ন ভো গা ন্তি! দেবহাটায় ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সাতক্ষীরায় ইজিবাইকের ধা ক্কা য় এক স্কুলছাত্রীর মৃ ত্যু সাতক্ষীরায় ম জু ত তেল বা ড় তি দা মে বি ক্রি, দুই ফিলিং স্টেশনকে জ রি মা না সাতক্ষীরায় প্রায় ১.৮ লাখ শিশু আসছে হাম রুবেলার টিকার আওতায় তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচনা  তালা উপ-শহরের বর্জ্য অপসারণ নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল/২০১৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ‘২৬) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ-জামান।

সভায় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের আওতায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বর্তমান অবস্থার খোঁজখবর নেন। তিনি প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুদ রয়েছে। উদ্বিগ্ন হওয়ার তেমন কোন কারণ নেই। এ সময় জরুরী সেবা বিশেষ করে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, বিদ্যুৎ বিভাগের কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের গাড়ি সহ সাংবাদিকদের প্রাপ্তি সাপেক্ষে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা প্রদান করেন। সংকট কাটিয়ে উঠতে আরো মাসখানেক সময় লাগবে বলেও জানান তিনি। এরমধ্যে দিয়েই সকলকে মানিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি।

সভায় মুক্ত আলোচনায় প্রতিটি দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের বাস্তবায়িত ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ, জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহার প্রতিনিধি, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. সোহেল পারভেজ, জেলা পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুল হুদা, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস উ দুল হক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার মন্ডল, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, গোপালগঞ্জ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ সারোয়ার হোসেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ এবং মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, জেলা সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নুরুল আলম, গোপালগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ হাবিবুর রহমান, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ শিপলু আহমেদ, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্য ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!