বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা  শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত শ্যামনগরে জমি  নিয়ে বি রো ধ, দুই প ক্ষে র সং ঘ র্ষ, আ হ ত- ১৪  কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার  তালায় মৎস্য ঘেরের বাসা ভা ঙ চু র, লু ট পা ট, হ ত্যা র হু ম কি ও নি রা প ত্তা হী ন তা র অ ভি যো গে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ১৩ দফা সুপারিশ পেশ গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর   গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” – এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন

তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২২ এপ্রিল ‘২৬) পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রিসার্স ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য এর সহযোগিতায় তালা উপজেলা পরিষদ হলরুমে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভায়,রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) এর সি আর এ রিতা বিশ্বাস এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস।

সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও রূপালী পরিচালক শফিকুল ইসলাম, রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) এর মাঠ সমন্বয়কারী বাবুল সূত্রধর, তালা শহীদ কামের মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান,সুশীল সমাজের প্রতিনিধি এসএম মারুফুল ইসলাম, তালা উপজেলার সিএসও এর সভাপতি মিসেস শাহনাজ পারভীন, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা তাদের বক্তব্যে তালা উপজেলার পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট নিরাশন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বক্তারা পরিচ্ছন্ন কর্মীদের পরিচয় পত্রসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!