
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২২ এপ্রিল '২৬) পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিসার্স ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য এর সহযোগিতায় তালা উপজেলা পরিষদ হলরুমে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভায়,রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) এর সি আর এ রিতা বিশ্বাস এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও রূপালী পরিচালক শফিকুল ইসলাম, রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) এর মাঠ সমন্বয়কারী বাবুল সূত্রধর, তালা শহীদ কামের মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান,সুশীল সমাজের প্রতিনিধি এসএম মারুফুল ইসলাম, তালা উপজেলার সিএসও এর সভাপতি মিসেস শাহনাজ পারভীন, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে তালা উপজেলার পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট নিরাশন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বক্তারা পরিচ্ছন্ন কর্মীদের পরিচয় পত্রসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।