বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা  শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত শ্যামনগরে জমি  নিয়ে বি রো ধ, দুই প ক্ষে র সং ঘ র্ষ, আ হ ত- ১৪  কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার  তালায় মৎস্য ঘেরের বাসা ভা ঙ চু র, লু ট পা ট, হ ত্যা র হু ম কি ও নি রা প ত্তা হী ন তা র অ ভি যো গে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ১৩ দফা সুপারিশ পেশ গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর   গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” – এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন

সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা 

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ডিজিটাল রূপান্তরের এই সময়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা বা টিএফজিবিভি (Technology-Facilitated Gender-Based Violence) একটি ক্রমবর্ধমান সামাজিক ও মানবাধিকারগত উদ্বেগ হিসেবে সামনে এসেছে। বিশেষ করে নারী ও কন্যাশিশুরা এ ধরনের সহিংসতার ঝুঁকিতে বেশি থাকায় সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক পদক্ষেপ এবং কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং অগ্রগতি সংস্থা-এর উদ্যোগে বুধবার (২২ এপ্রিল ২০২৬) আয়োজন করা হয়, ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে, এবং ইতিবাচক ডিজিটাল আন্দোলন গড়ে তোলায় স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের ভূমিকা বিষয়ক অবহিতকরণ সভা। সভায় সাতক্ষীরার ৩২ জন স্থানীয় ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন যাদের সম্মিলিত ফলোয়ার ১২ লাখের বেশি।

অবহিতকরণ সভার উদ্দেশ্য টিএফজিবিভি এবং টিএফজিবিভি মোকাবিলা সম্পর্কে স্থানীয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের ধারণা প্রদান এবং এ বিষয়ক কন্টেন্ট তৈরিতে তাদের উদ্বুদ্ধ করা। অংশগ্রহণকারী ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের প্ল্যাটফর্ম ব্যবহার করে টিএফজিবিভি মোকাবিলা বিষয়ক বার্তা প্রচারের মাধ্যমে সচেতনতা বাড়ানো। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা জনাব মোঃ জাহারুল ইসলাম। উল্লেখ্য, বিএনএনআরসি “Strengthening Resilience against Technology-Facilitated Gender-Based Violence and Promoting Digital Development” ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইজড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এই অবহিতকরণ সভা আয়োজন করেছে। প্রকল্পটি ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির অংশ, যা সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

জনাব আব্দুস সবুর বিশ্বাস, (নির্বাহী পরিচালক, অগ্রগতি সংস্থা) বলেন, কন্টেন্ট ক্রিয়েটররা কেবল বিনোদন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজ সংস্কার ও উন্নয়নের কারিগর হিসেবে ভূমিকা পালন করবেন, উন্নয়নকর্মী হিসেবে এটিই আমাদের প্রত্যাশা। অনলাইনে কোনোভাবেই মিথ্যা বা ভিত্তিহীন তথ্য ছড়ানো যাবে না। আগামী এক দশকে নিজেকে কোথায় দেখতে চাই, সেই দূরদর্শিতা নিয়ে এমন কন্টেন্ট তৈরি করতে হবে, যার মাধ্যমে মানুষ ভবিষ্যতেও আপনাদের ইতিবাচকভাবে স্মরণ রাখে।

জনাব এএইচএম বজলুর রহমান (প্রধান নির্বাহী কর্মকর্তা, বিএনএনআরসি), কন্টেন্ট ক্রিয়েটররা হলেন বর্তমান ডিজিটাল সমাজের ‘ডিজিটাল উন্নয়নকর্মী’। তবে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে শুধু সচেতনতা বৃদ্ধিই একমাত্র লক্ষ্য হতে পারে না। কারণ, কেবল সচেতনতা দিয়ে এই সংকট পুরোপুরি নিরসন সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সমন্বিত ও বহুমুখী কার্যকর পদক্ষেপ।” 

জনাব মোঃ নুরুল ইসলাম, (ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট, নাগরিকতা সিভিক এনগেজম্যান্ট ফান্ড (সিইএফ) বলেন, বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটররা সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন। আপনাদের নির্মিত কনটেন্ট থেকে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছেন। তাই নিছক বিনোদন বা কৌতুকের ছলে যেন সমাজে কোনো নেতিবাচক বার্তা বা জেন্ডার বৈষম্য ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে আপনাদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

সাতক্ষীরায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসিন আরাফাত, উল্লেখ করেন, সমাজের দর্পণ হিসেবে আমাদের ইতিবাচক ও গঠনমূলক কনটেন্ট তৈরিতে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। পাশাপাশি, যারা সমাজে নেতিবাচক বা ক্ষতিকর কনটেন্ট ছড়াচ্ছে, তাদের নিরুৎসাহিত করতে কন্টেন্ট ক্রিয়েটরদেরই ঐক্যবদ্ধভাবে সামাজিক চাপ প্রয়োগ করতে হবে।

অংশগ্রহণকারী কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মিলিত প্রস্তাবনা, অনলাইনে সৃজনশীল কাজের মন্তব্যের ঘরে অযাচিত ট্রলিং ও নেতিবাচক মন্তব্য অনেক সময় ভালো কাজ করার ইচ্ছাকে দমিয়ে দেয়। এই পেশার সুরক্ষায় ছোট-বড় সকল কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে ঐক্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি, সরকারি উদ্যোগে নিয়মিত কর্মশালা আয়োজন করে সেখানে ক্রিয়েটরদের সাথে অভিভাবকদেরও সম্পৃক্ত করা উচিত।

অবহিতকরণ সভায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নিরাপদ, জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক কন্টেন্ট তৈরির কৌশল এবং ফেসবুক ও ইউটিউব কমিউনিটি গাইডলাইনসহ ডিজিটাল আচরণের নৈতিক মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

আলোচকবৃন্দ ডিজিটাল ডেভেলপমেন্ট এবং টিএফজিবিভি বিষয়ে জনসচেতনতায় জোর দেন এবং পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (হেল্পলাইন ০১৩২০০০০৮৮৮, ইমেইল- cybersupport.women@police.gov.bd) সহ সরকারের অন্যান্য কার্যকর উদ্যোগ ও সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি জনাব শরিফুল ইসলাম, জেলা আইসিটি অফিসার বলেন, জেলা আইসিটি বিষয়ক কমিটিতে ২/৩ জন কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করার প্রস্তাব করা হবে এবং প্রতিমাসের সমন্বয় সভায় যোগদানের জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হবে। তিনি উপস্থিত সকল কন্টেন্ট ক্রিয়েটরদের আইসিটি মন্ত্রণালয় থেকে ফ্রিল্যান্সার আইডি কার্ড সংগ্রহ করার পরামর্শ দেন।

প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহারুল ইসলাম বলেন, কন্টেন্ট ক্রিয়েটররা ডিজিটাল সমাজের অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ অংশ। যে প্রদীপ যত দ্রুত জ্বলে, তা তত দ্রুতই নিভে যায়- তাই সস্তা বা সাময়িক জনপ্রিয়তার পেছনে না ছুটে সমাজে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করুন। আপনাদের মেধা, সৃজনশীলতা এবং সামাজিক গ্রহণযোগ্যতাকে সাতক্ষীরা তথা গোটা দেশের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগাতে হবে।

সাতক্ষীরা জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আয়োজিত এই অবহিতকরণ সভা শেষে উপস্থিত প্রত্যেকে সার্টিফিকেট ও বিএনএনআরসি’র তৈরি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নৈতিক নীতিমালার খসড়া গ্রহণ করেন। তাঁরা ভবিষ্যতে তাঁদের কন্টেন্টের মাধ্যমে ডিজিটাল উন্নয়ন প্রচারণা এবং টিএফজিবিভি প্রতিরোধে সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করে নারীদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!