বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার  তালায় মৎস্য ঘেরের বাসা ভা ঙ চু র, লু ট পা ট, হ ত্যা র হু ম কি ও নি রা প ত্তা হী ন তা র অ ভি যো গে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ১৩ দফা সুপারিশ পেশ গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর   গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” – এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন সাতক্ষীরায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫৭ জন সাতক্ষীরায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন কঠোর ন জ র দা রি তে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু সাতক্ষীরায় ১৯৭১ এ পাকহানাদার বাহিনীর হাতে নি হ ত ৭০০ শরনার্থীর স্মরণসভা সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক স হিং স তা প্র তি রো ধে আইনি সহায়তা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক স হিং স তা প্র তি রো ধে আইনি সহায়তা সভা অনুষ্ঠিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
ডিজিটাল রূপান্তরের এই সময়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা বা টিএফজিবিভি একটি ক্রমবর্ধমান সামাজিক ও মানবাধিকারগত উদ্বেগ হিসেবে সামনে এসেছে। বিশেষ করে নারী ও কন্যাশিশুরা এ ধরনের সহিংসতার ঝুঁকিতে বেশি থাকায় সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক পদক্ষেপ, আইনি সহায়তা এবং কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং অগ্রগতি সংস্থা যৌথভাবে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) তারিখে সাতক্ষীরায় “প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা বিষয়ক পরামর্শ সভা” আয়োজন করে।
পরামর্শ সভায় ডিজিটাল উন্নয়ন, টিএফজিবিভি’র ধরন ও বিস্তার, এর সামাজিক প্রভাব, প্রতিরোধ ও প্রশমন কৌশল, এবং ভুক্তভোগীদের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিস থেকে কীভাবে এ ধরনের ঘটনায় সরকারি আইনি সহায়তা পাওয়া যায়, সে বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।
এই পরামর্শ সভা আয়োজন করা হয় “ স্ট্রেনথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি-ফেসিলিটেটেড জেন্ডার-বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট  প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়প্রকল্পের আওতায়। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির অধীনে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার লিগ্যাল এইড অফিসার লিটন দাশ। সভায় বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন আইন সহায়তা প্রদানকারী আইনজীবী, প্যানেল আইনজীবী, নারী অধিকারকর্মী, সিআইডি পুলিশের সদস্য, মানবাধিকার জোটের সদস্য, আইনজীবী সমিতির প্রতিনিধি, স্থানীয় সংবাদপত্রের সম্পাদক ও গণমাধ্যমকর্মী, নারী-নেতৃত্বাধীন এনজিও প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং যুব প্রতিনিধিরা।
পরামর্শ সভার উদ্দেশ্য ছিল জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি আইনি সহায়তা ব্যবস্থার সঙ্গে টিএফজিবিভি বিষয়টিকে আরও কার্যকরভাবে একীভূত করা। একই সঙ্গে টিএফজিবিভি প্রতিরোধে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন সহায়তাদানকারী আইনজীবী, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ জেলা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। এছাড়া নাগরিক সমাজ, সরকারি প্রতিষ্ঠান ও আইনগত সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে সংলাপ ও সমন্বয় বাড়ানো, একটি কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা এবং ভুক্তভোগীদের জন্য আইনি সহায়তা সেবা সহজতর করতে জেলা লিগ্যাল এইড অফিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকাকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলার লিগ্যাল এইড অফিসার লিটন দাশ বলেন, টিএফজিবিভি বিষয়ে একটি স্পষ্ট এবং বহুলপ্রচারিত প্রাতিষ্ঠানিক ধারণা তৈরি করা জরুরি। মানুষ যদি না বুঝতে পারে যে সে কী ধরনের সহিংসতার শিকার হচ্ছে, তবে সচেতনতা বাড়িয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। তিনি আশ্বস্ত করেন যে, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস টিএফজিবিভি-সংক্রান্ত বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেবে এবং এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনি সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!