শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র ‎ডুমুরিয়ায় জামাইকে আ ট কে রেখে ফাঁ কা চে কে, ষ্ট্যা ম্পে স্বা ক্ষ র, থানায় অ ভি যো গ  বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার-  আলি আসগার লবি এমপি  সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, সমন্বিত উদ্যোগে দ্রুত বিচার নিশ্চিতে গুরুত্ব

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৫১০ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত উদ্ধুমুখী নতুন একাডেমিক ভবন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারী ২০২০) বেলা ১১টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আমি নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সার্বিক পরিবশে দেখে খুবই খুশি ও আনন্দিত। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনুষ্ঠানের সার্বিক উপাস্থাপনা আমার খুবই ভাল লেগেছে। আমার আর একটি প্রোগ্রাম আছে বলে বেশি সময় দিতে পারলামনা। নতুন বছরের এই দিনটি আমাকে খুবই আনন্দ দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশা পাশি দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সকলের মঙ্গল কামনা করেন এমপি রবি। অনুষ্ঠানের শুরুতে ফুল, উত্তোরীয় ও কোর্টপিন পরিয়ে অতিথিদের বরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, সমন্বয়ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন হিমেল, ঠিকাদার মো. আব্দুস সালাম গাজী, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ। নব-নির্মিত নির্বাচিত বেসরকারি বিদ্যালয় সমূহের উর্দ্ধমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলার ভবন ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তররের বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে। এসময় সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ হাসানের নামে বিদ্যালয় প্রাঙ্গণে জাহিদ উদ্যানের উদ্বোধন করেন এমপি রবি। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!