মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ আকস্মিক তালা থানা পরিদর্শন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রির সময় একটি তেলবাহী লরি আটক করেছে স্থানীয় জনতা।

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাভা গ্রামে গতকাল রবিবার (২৯ মার্চ ‘২৬) রাত সাড়ে ১০টার দিকে সড়ক থেকে ৭ হাজার লিটার পেট্রলসহ লরিটি আটক করা
হয়।

সোমবার (৩০ মার্চ ‘২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রোববার বিকেলে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী লরিটি সাতক্ষীরার দেবহাটা উপজেলার তেল পাম্পে সরবরাহের জন্য রওনা হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাভা গ্রামে সড়কে তেল বিক্রির সময় স্থানীয় লোকজন লরিটি আটক করেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তেল সংক্রান্তে বৈধ কাগজপত্র না থাকায় লরিটি আটক করে থানায় নেয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!