মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জমি নয়, চাঁ দা বা জি র অ ভি যো গ ই জোরালো! মন্ত্রীর নির্দেশে তদন্তে মিলল না জামাত নেতা নজরুলের দাবির ভিত্তি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাতক্ষীরার শ্যামনগরে ১,৩১৯ বোতল ফে ন্সি ডি ল ও বি পু ল পরিমাণ ভা র তী য় ঔষধ জ ব্দ শ্যামনগরের ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা  কালিগঞ্জে ভু য়া চিকিৎসকের বি রু দ্ধে অ ভি যা ন, ভ্রাম্যমাণ আদালতে কা রা দ ণ্ড  সর্বোচ্চ সেবার ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু 

করোনা উপসর্গ ও কোভিড-১৯ আক্রান্তে সাতক্ষীরায় দু’জনের মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

কোভিড-১৯ আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একস্বাস্থ্যকর্মীসহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ও দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তারা মারা যান। এনিয়ে, সাতক্ষীরায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে রবিবার পর্যন্ত মারা গেছেন অন্তত ১৪০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন।

মৃত ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের মৃত মেঘনাথ মন্ডলের ছেলে কোভিড আক্রান্ত সুব্রত মন্ডল (৬০) ও কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে স্বাস্থ্যকর্মী মফিজুল ইসলাম (৫০)। তিনি কোভিড উপসর্গ নিয়ে মারা গেছেন।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ১৯ ডিসেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন করোনা আক্রান্ত সুব্রত মন্ডল (৬০)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর সাড়ে ১২ টায় তিনি মারা যান।

এদিকে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত ২৭ ডিসেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন স্বাস্থ্যকর্মী মফিজুল ইসলাম (৫০)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টার দিকে তিনিও মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!