শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

গোপালগঞ্জে সিএসএস -এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী’র স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে খ্রীষ্টান সার্ভিস সোসাইটি (সিএসএস) -এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী’র স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রাম সিএসএস, কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবলীগের সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু।

সিএসএস গোপালগঞ্জ জোনের ব্যবস্থাপক মোঃ হাফিজ আল আছাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সময় টিভির গোপালগঞ্জ প্রতিনিধি এস এম আমির হামজা, সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ও ফ্রী মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের সেবা প্রদানকারী ডাঃ খালেদা পান্নী।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সিএসএস গোপালগঞ্জ জোনের আঞ্চলিক ব্যবস্থাপক নরহরি হালদার, শাখা ব্যবস্থাপক মোঃ আল মাসুদ শেখ ও মোঃ বন্দে আলী লস্কর সহ সেবা নিতে আসা অসংখ্য রোগী ও তাঁর স্বজনেরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী চলমান এই ক্যাম্পে প্রায় দেড়শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!