বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় ব্যতিক্রমী উদ্যোগে আমাদের টিমের পিঠা উৎসব

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের ব্যতিক্রমী উদ্যোগে পিঠা উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী ‘২৬) চররহিমপুর এলাকার ইছামতি নদীর পাড়ে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দেবহাটা সদর ইউপি সদস্য আজগর আলী, সাবেক ইউপি সদস্য মোক্তার আলী, সমাজকর্মী উত্তম রায়, ফিরোজ শাহ আলম, সামাজিক কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন, টিমের আমাদের টিম মানবিক পরিবারের নুসরাত জাহান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপ-পরিচালক মারুফ বিল্লাহ, এসএম ইমরুল কায়েস, শুভঙ্কর রায়, প্রসেঞ্জিত বিশ্বাস, রেজউল ইসলাম, সহকারী পরিচালক আল-আমিন, ইয়াসিন খান সহ বিভিন্ন পর্যায়ের সদস্য ও উপদেষ্টাগন। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত শিশু-কিশোর ও বয়স্ক মানুষের মাঝে ৩৬ প্রকার পিঠা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি বলেন, যাদের বাড়িতে পিঠা খাওয়ার মত সামর্থ নেই, এমনকি যাদের কাছে পিঠা খাওয়ার বিষয়টি কল্পনার এমন শ্রেণির মানুষদের নিয়ে আমরা পিঠা উৎসবের আয়োজর করি। সারাবছর মানুষের কল্যাণে আমরা কাজ করি তারই ধারাবাহিকতায় আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। এই উৎসবে আসা মানুষদের পছন্দ অনুযায়ী পিঠা খাওয়ানো হয়। পাশাপাশি ছিন্নমুলের শিশু-কিশোরদের বিভিন্ন পিঠার সাথে পরিচয় করে দিতে ও তাদের পিঠার স্বাদ উপভোগ করাতে এ আয়োজন করা হয়।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!