বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

আগামীর সুন্দর সমাজ গড়তে মাদক নির্মূল করার বিকল্প নেই: ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দীন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৫১ বার পড়া হয়েছে

খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দীন (বিপিএম বার) বলেছেন, আইনের পাশাপাশি সামাজিক ও ধমীয় অনুভূতির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। একজন মাদকসেবী পরিবার ও দেশের জন্য ক্ষতিকর। আগামীর সুন্দর সমাজ গড়তে মাদক নির্মূল করার বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি আজ শনিবার বিকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মাদক বিরোধী র‍্যালী ও লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পদ্মা সেতু, মেট্রোরল, বঙ্গবন্ধু ট্যানেল সহ অসংখ্য উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ। আর সে জন্য নতুন প্রজন্মকে এই সুন্দর বাংলাদেশ উপহার দিতে সমাজ থেকে মাদক ও সস্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা ও খেলার আয়োজক মাজহারুল আনোয়ার প্রমুখ।

পরে তিনি দেবহাটা থানা পরিদর্শন শেষে সন্ধ্যায় নলতায় পীরকেবলা খানবাহাদুর আহছানউল্লা (র:) এর পবিত্র মাজার জিয়ারত করেন। এরপর তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দেন।

৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রতিদ্বদ্বিতা করে গোপালগঞ্জ জেলার ফ্রেন্ডস ক্লাব এবং সাতক্ষীরা জেলার ইশ্বরীপুর-শ্যামনগর ফুটবল একাদশ। নির্ধাররিত সময় উভয় দল কোন গোল করত না পারায় টাইব্রেকারে গোপালগঞ্জ একাদশ ৫ গোলে জয়ী হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!