বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ 

দেবহাটায় ৪ হাজার ৭৪০ হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ৪ হাজার ৭৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর ‘২৫) সকাল ১১টায় দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া ইছামতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার কৃষি অফিসার শওকাত উসমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং, দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, প্রোগ্রাম স্পেশালিস্ট শরিফুজ্জামান, সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, জোসনা বালা ও নিলাদ্রী বিশ্বাস, জেসিডিও আকরাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সবজি বীজ বিতরণের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো নিজেরাই পুষ্টিকর খাদ্য উৎপাদনে সক্ষম হবে। যা তাদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!