মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

দেবহাটায় অ প দ্র ব্য পুশ করা চিংড়ি জ ব্দ ও জ রি মা না

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত অপদ্রব্য পুশ করার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল ‘২৬) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারুলিয়া মৎস্য আড়ত ও ডিপোতে এ ঝটিকা অভিযান চালানো হয়। অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ও সাগু মিশ্রিত তরল ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিল। খবর পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬০ কেজি অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়। এসময় খেজুবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ক্ষতিকর চিংড়িগুলো জনসম্মুখে  ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় মৎস্য উপস্থিতিতে অন্য ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম নষ্ট করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!