রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল ‘২৬) উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি  আলোচনা সভা কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার ওসি অব্দুল আলিম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ অফিসার তরিকুল ইসলাম, সমবায় অফিসার মনোজিত মন্ডল, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও প্রান্তিক পর্যায়ের নারীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে লিগাল এইড সেবা চালু করেছে। যা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গরিব ও অসহায় মানুষদের আইনি পরামর্শ ও সহায়তা দিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। এই সেবাকে তৃণমূল পর্যায়ে আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!