বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধ এবং দারিদ্র মোকাবেলায় ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তার সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ‘২৬) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়|


উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও আলোচকরা বলেন, শিশু শ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে| তারা বলেন, শিশুদের শ্রমে নিযুক্ত না করে শিক্ষার আওতায় আনা এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই সময়ের দাবি| সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, দেবহাটা থানার এসআই সোহাগ হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার মিল্টন সিং, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য উত্তম রায় ও ফিরোজ শাহ আলমসহ অন্যান্যরা| সুশীলনের সিডিও মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, যুব ও ইয়ুথ ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন| বক্তারা দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, শিশু শ্রমে জড়িয়ে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা গেলে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব হবে| এ সময় শিশু শ্রম প্রতিরোধে আইন প্রয়োগ জোরদার, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়| সভায় জানানো হয়, দেবহাটার ৫টি ইউনিয়নে শিশু শ্রমে জড়িত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা শিশুদের বিকল্প আয়ের পথ সৃষ্টি এবং শিক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!