শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

তালায় কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পলি ব্যবস্থাপনায় অনতিবিলম্বে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় খুলনা-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলার সামনে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পানি কমিটি, তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রান্তগার, তালা বাজার বণিক সমিতি, পাখিমারা টিআরএম বিল কমিটি, জালালপুর, তালা সদর, খলিলনগর ও ইসলামকাটি ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম।

তালা উপজেলা পানি কমিটির পরিচালনায় সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে রাখেন মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উত্তরণের প্রকল্প সম্বয়কারী জাহিদ শামস সাক্ষর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত সাহা, পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাংবাদিক সব্যসাচী মজুমদার বাপ্পী, যুব পানি কমিটি নেতা জাহিদ আমিন শাশ্বত, তালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সূযর্যকান্ত পাল, সাবেক ইউপি সদস্য শেখ কামরুল ইসলাম লাল্টু, যুবলীগ নেতা আতাউর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কপোতাক্ষ নদের সাথে প্রত্যক্ষভাবে প্রায় ২০ লক্ষ মানুষের জীবন-জীবিকা জড়িত। নদীতে দ্রুত ক্রসড্যাম নির্মাণ না করা হলে ফের পলি ভরাট হয় আবারও নদীর অকাল মৃত হবে এবং ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয় দূর্বিসহ জীবন-যাপন করতে হবে এলাকার মানুষের। তাই সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে পলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কপোতাক্ষ নদ ক্রসড্যাম নির্মাণ এবং আগামীতে নদী রক্ষায় জনস্বার্থে প্রতি বৎসর ডিসেম্বর মাসের মধ্য ক্রসড্যাম নির্মাণের দাবী জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!